নিজস্ব প্রতিবেদক | ১০:৪৪ পিএম, ২০২৪-০৮-৩১
রাঙামাটিতে বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার জন্য স্বার্থন্বেষী মহল নানাভাবে সক্রিয় হয়ে উঠেছে, আন্দোলনের কঠিন দিনগুলোতে যাদের সাথে শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা ছিল না। এমনকি মহলটি ছাত্রদের মাথা বিক্রি করে বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করে নিজেদের অবস্থান পরিস্কার করে বিবৃতি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে উল্লেখ করা হয়, সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ছাত্র জনতার সম্মিলিত প্রয়াসে এবং হাজারো শিক্ষার্থীর আত্মত্যাগের বিনিময়ে গত ৫ই আগস্ট জাতি আমাদের হারানো স্বাধীনতা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। পার্বত্যাঞ্চল একটি ভিন্ন আঙ্গিকের জেলা হিসেবে, এখানকার শিক্ষার্থীরা আন্দোলনের শুরু থেকেই নানা কৌশলে মাঠে সরব ছিল এবং এখনও তাদের ঐক্য ও তৎপরতা অব্যাহত রেখেছে।
রাঙামাটিতে আন্দোলন করতে গিয়ে আমরা যারা নানাভাবে হামলার শিকার বা নিগ্রহের শিকার হয়েছি, তারা বরাবরই সবাই সবার পাশে থেকে নিজেদের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে আমাদের তৎপরতা অব্যাহত রাখার প্রয়াস নিয়েছি। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আমাদের মুক্তি মিলেছে এবং প্রাথমিক লক্ষ্য অর্জিত হয়েছে; এখন সময় দেশ ও জাতি গঠনের।
পাহাড়ের মানুষের দাবি দাওয়া এবং আইনের ভিন্নতার কারণে এখানকার চাহিদাও ভিন্ন। আমরা শিক্ষার্থীরা সে বিষয়ে পূর্ণ সচেতন আছি এবং জেলাকে পুণঃগঠনে সকল ছাত্র/ছাত্রীরা একত্রে কাজ করে যাচ্ছি।
কিন্তু অত্যন্ত অনুতাপের বিষয় যে, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি, সম্প্রতি শিক্ষার্থীদের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি স্বার্থন্বেষী মহল নানাভাবে সক্রিয় হয়ে উঠেছে, আন্দোলনের কঠিন দিনগুলোতে যাদের সাথে শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা ছিল না। এমনকি মহলটি ছাত্রদের মাথা বিক্রি করে বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে আমরা জানতে পেরেছি।
আমরা রাঙামাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট করে জানাতে চাই যে-“রাঙামাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন সমন্বয়ক বা কোনো লিয়াজো কমিটিও নেই, এমনকি শিক্ষার্থীদের বাইরে আমাদের কোনো কো-অর্ডিনেটর/নিয়ন্ত্রণকারী নাই।"
কেউ যদি আমাদের নামে কোথাও কোন সুযোগ-সুবিধা চায় বা আমাদের নাম ব্যবহার করে কোনো কিছু প্রত্যাশা করে, তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের আমাদেরকে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited